‘আঁখি ও তার বন্ধুরা’ মুক্তি পাচ্ছে ২২ ডিসেম্বর
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫৫ পিএম, ২৭ নভেম্বর ২০১৭ সোমবার
শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’ আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সম্প্রতি বিনা কর্তনে ছবিটির ছাড়পত্র প্রদান করেছে।
খ্যাতিমান কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘আঁখি এবং আমরা ক’জন’ গল্প অবলম্বনে প্রখ্যাত চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম ছবিটি নির্মাণ করেছেন।
ইমপ্রেস টেলিফিল্ম লি. ও মনন চলচ্চিত্রের প্রযোজনায় নির্মিত এ ছবিটি একযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। লাভেলো আইসক্রিম ছবিটির নিবেদক।
চলচ্চিত্রটির নাম ভূমিকায় শিশুশিল্পী জাহিন নাওয়ার হক ইশা অভিনয় করেছে। সে একজন অন্ধ কিশোরীর ভূমিকায় অভিনয় করে। ছবিতে অভিনয় আরো করেছেন সুর্বণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুরসহ অনেকে।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় মোরশেদুল ইসলাম এর আগেও মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস অবলম্বনে ‘দীপু নাম্বার টু’ এবং ‘আমার বন্ধু রাশেদ’ নির্মাণ করেছেন।
আঁখি ও তার বন্ধুরা চলচ্চিত্রের কাহিনীতে দেখা যাবে, বাসা ও স্কুল মিলিয়ে তিতুর জীবন দুর্বিসহ। ডাকনাম তিতু হলেও সবাই তাকে তিতা ডাকে। কোনো কিছুই তার ভালো লাগে না। স্কুলের শিক্ষকরা শিশুদের মন বোঝেন না। খালি বকাঝকা করেন। স্কুলের লাইব্রেরিতে যাওয়া যায় না। সেটা তালাবন্ধ থাকে। না বুঝে খালি পড়া মুখস্ত করতে হয়। বাসায় তার বড় ভাই টিটু মুখস্ত করায় ওস্তাদ। তাই সবার কাছে সে ভালো। তিতু মুখস্ত করে না তাই সবাই বলে- তার পড়াশোনায় মন নাই। তিতুদের স্কুলে নতুন হেডমিস্ট্রেস হয়ে আসেন ড. রাইসা। তিনি সবকিছু বদলে দিতে থাকেন। বেত পুড়িয়ে শিক্ষার্থীদের শারীরিক শাস্তির প্রথা বন্ধ করেন। লাইব্রেরি খুলে দেন। ধমক না দিয়ে সবার সাথে হেসে কথা বলেন। তিনি মনে করেন, শিক্ষার পদ্ধতিতে গলদ আছে। শিক্ষক একা কথা বলবে আর ছাত্ররা খালি শুনবে তা হয়না। এ কারণেই ছাত্ররা মনোযোগ দিতে পারে না। পড়তে আগ্রহী হয়না। ড. রাইসার আগ্রহে একটা অন্ধ মেয়ে, আঁখি, প্রতিবন্ধী স্কুলে না পড়ে সাধারণ স্কুলে পড়তে আসে। কিন্তু শিক্ষকের দুর্ব্যবহারে আঁখি যখন চলে যেতে চায়, তখন তিতু আর তার বন্ধুরা এগিয়ে আসে। তারা আঁখিকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে চায়। আঁখি জানায় সে অন্ধ হিসেবে বিবেচিত হতে চায় না। সে আর দশজনের মত একজন হতে চায়। বন্ধুরা এ চ্যালেঞ্জ গ্রহণ করে। তারা আঁখিকে অন্ধ হিসেবে কোনও করুণা করে না। স্রেফ বন্ধু মনে করে। কিন্তু সাধারণ হতে চাইলেই তো আর হওয়া যায় না। নানান প্রতিকূলতার মুখোমুখি পড়তে হয় আঁখি ও তার বন্ধুদের। এরকমই গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল







