শিশুদের জন্য শিক্ষামূলক প্রামাণ্যচিত্র তৈরির সুপারিশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
ফাইল ছবি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় করোনাকালে শিশুদের জন্য শিক্ষামূলক প্রামাণ্যচিত্র তৈরি করে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটি সদস্য আব্দুল আজিজ, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
কমিটি বিগত ২২তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে। এছাড়া ২২তম বৈঠকের গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় মেয়েদের সচেতনতা সৃষ্টিতে বাল্যবিয়ে রোধ, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সাইকেল প্রদান, মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তোলা বিষয়ক প্রকল্প তৈরি করা যেতে পারে বলে কমিটি মতামত প্রদান করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালকসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








