ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:০৭:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

শিশুর ডিএনএ থেকে জানা গেল প্রথম আমেরিকানদের ইতিহাস

বিবিসি | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩৮ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার

আমেরিকা মহাদেশে মানুষের আগমন কিভাবে ঘটেছিল সে সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে।

আর সেটি এসেছে ১১,৫০০ বছর আগের এক কন্যা শিশুর মরদেহের ডিএনএ পরীক্ষা করে।

পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে জানা যাচ্ছে, শিশুটি প্রাচীন এক নরগোষ্ঠীর সদস্য, যে গোষ্ঠীর পরিচয় সম্পর্কে আগে জানা যায়নি।

বিজ্ঞানীরা বলছেন, এই ডিএনএ পরীক্ষা থেকে এখন জানা যাচ্ছে, ২০,০০০ বছর আগে সাইবেরিয়া থেকে এক ঝাঁক মানুষ প্রথমবারের মতো আমেরিকা মহাদেশে অভিবাসন করেছিলেন।

এশিয়া এবং আমেরিকার মাঝামাঝি বেরিং প্রণালীতে তখন সমুদ্রের গভীরতা কম ছিল এবং দুই মহাদেশের মধ্যে স্থলপথের যোগাযোগ ছিল বলে বিজ্ঞানীরা মনে করছেন।
অধ্যাপক এস্কে উইলারস্লেভ এবং তার গবেষক সঙ্গীরা মনে করেন, এরাই বর্তমানের নেটিভ আমেরিকানদের পূর্বপুরুষ।

ছয়-বছর বয়সী এই মেয়ে শিশুটির কঙ্কাল ২০১৩ সালে আপওয়ার্ড সান রিভার প্রত্নতাত্ত্বিক খননের জায়গায় খুঁজে পাওয়া যায়।

স্থানীয় আদিবাসীরা এই শিশুটির না দিয়েছে: `শাচিতিয়ানেহ্ টিডেগে` অর্থাৎ শিশু কিরণময়ী।