শিশুশ্রম নিরসনে সম্মিলিত প্রচেষ্টা বাড়াতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
ফাইল ছবি
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন শিশুশ্রম নিরসনে সম্মিলিত প্রচেষ্টা বাড়াতে হবে। আজ বিকেলে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ১১তম সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন,সবাইকে নিজ নিজ অবস্থান থেকে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে পারলে এসডিজির অভীষ্ট অর্জন সম্ভব হবে।
এজন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের আরো উদ্যোগী আহবান জানান।
তিনি বলেন, ১৪ বছেরর নিচের আর কোন শিশু যাতে নতুন করে শিশুশ্রমে নিযুক্ত না হয় সেজন্য কোনআর কোনকলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত করা হচ্ছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত অর্থ বছরে বিভিন্ন শিল্প কারখানা হতে ৩ হাজার ৭'শ পাঁচজন শিশুকে শ্রম থেকে সরিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় রাজধানীর অতি সন্নিকটে শ্রমঘন এলাকা কেরানীগঞ্জকে দ্রুত শিশুশ্রম মুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। শিশুশ্রম নিরসনে সভায় এ শিল্পাঞ্চলের বেশ কিছু অগ্রগতি তুলে ধরা হয়।
শিশুশ্রম নিরসনে ৮টি বিভাগে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ৬১টি সভা, জেলা পর্যায়ে ৪০জেলায় শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ১৫৭টি সভা অনুষ্ঠিত হয়েছে বলে সভায় জানানো হয়।
এছাড়া এপর্যন্ত ১০৩ উপজেলায় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি গঠিত হয়েছে বলে জানানো হয়।
সভায় মন্ত্রণালয়ের সচিব মো এহছানে এলাহী, অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিকলীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালমা আলী, বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর মহাসচিব জেড এম কামরুল আনাম,শ্রম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ, আইএলও, ইউনিসেফ, বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশনের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


