ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৭:০৬:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

শিশুশ্রম বন্ধের জন্য প্রধানমন্ত্রীকে বিপাশার আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৫:১৪ এএম, ৩১ জুলাই ২০১৭ সোমবার

অভিনেত্রী, নাট্যকার, চিত্রশিল্পী- বিপাশা হায়াতের অনেক পরিচয়। নিজ ইচ্ছায় আনন্দচিত্তে কাজগুলো করেন তিনি। এবার প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে নতুন একটি ইচ্ছের কথা জানালেন তিনি।

বিপাশা জানান, যদি সুযোগ হয় তবে এবার শিশুদের জন্য কিছু করতে চান। মাছরাঙা টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিপাশা আর্জি করে বলেন, ‘যদি সম্ভব হয় পথশিশুদের জন্য, শিশুশ্রম পুরোপুরি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নিন। আমি যখন রাস্তায় বেরিয়ে শিশুদের ফুল বিক্রি করতে দেখি, গাড়ির গ্লাস মুছতে দেখি তখন আমার সন্তানদের দিকে তাকাই।’

নিজেকে নিজে প্রশ্ন ছুঁড়ে দিয়ে আরও বলেন, ‘আজকের শিশুই তো আগামী দিনের ভবিষ্যত। তাহলে আমরা কেন শিশুদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে পারছি না? কেন অল্প বয়সী শিশুদের মৌলিক চাহিদাটুকুও পূরণ হবে না?’

বিপাশা হায়াত জানান, সুযোগ পেলে ভবিষ্যতে শিশুদের জন্য বেশ কিছু অনুষ্ঠান করতে চান। রুম্মান রশীদ খানের গ্রন্থনা, এস এম হুমায়ূন কবীরের প্রযোজনা ও নন্দিতার উপস্থাপনায় বিনোদন সারাদিন-এর এই বিশেষ পর্বটি প্রচার হবে  ৩০ জুলাই বিকাল সাড়ে ৫টায়, মাছরাঙা টেলিভিশনে।