শিশু অধিদপ্তর গঠন করা প্রয়োজন : ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:০৭ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার
শিশু অধিকার বিষয়ে শিশু অধিদপ্তর গঠন করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, সরকার বাংলাদেশে শিশু বাজেট বরাদ্দ করেছে। এর আগে কোন সরকার শিশু বাজেট বরাদ্দ দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের প্রতি মমতার কারণেই বর্তমান সরকার শিশুদের কল্যাণে সবসময় উদারতার পরিচয় দিয়েছে এবং এখনও দিচ্ছে।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে আইপিডি সম্মেলন কক্ষে ’বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি : অবস্থার উত্তরণে সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদীয় ককাস ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত ককাসের সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, নাজমূল হক প্রধান, মাহবুব আলী, ইয়াসিন আলী, উম্মে কুলসুম স্মৃতি, কাজী রোজী, শামছুল আলম দুদু, কামরুন্নাহার চৌধুরী, নাভান আক্তার ও ইউএনডিপির প্রতিনিধিসহ প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু অধিকার ফোরামের আবদুল্লাহ আল মামুন।
ফজলে রাব্বী মিয়া বলেন, সব ধরনের শিশুদের সুরক্ষায় জাতীয় শিশু সুরক্ষা ফ্রেম ওয়ার্ক প্রণয়ন, শিশু সুরক্ষার জন্য রাজনৈতিক কাজে ব্যবহার নিষিদ্ধ করা, বেসরকারী সংগঠন ও মিডিয়ার সাথে সমন্বয়ের মাধ্যমে জনগণের সাথে শিশু সুরক্ষার বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা এবং শিশু অধিকার সুরক্ষায় সংসদে এবং সংসদের বাইরে তাদের ভূমিকা আরো জোড়াল করা হলে শিশুদের জন্য নিরাপদ ও অধিকারপূর্ণ একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
ডেপুটি স্পিকার বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে শিশুদের জন্য যে বাজেট বরাদ্দ করা হয় তা সঠিকভাবে সময়মত শিশুদের কল্যাণে যাতে খরচ হয় সেজন্য মন্ত্রণালয়ের নজরদারি আরো বৃদ্ধি করা প্রয়োজন। এ সময় শিশুদের কল্যাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বাজেটের সুষম ব্যয় নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা আরো বেশি জোরদার করার উপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ









