শিশু দোলা ও নুসরাতকে ধর্ষণের পর হত্যায় দুইজনের ফাঁসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরায় ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহানকে (সাড়ে চার বছর) ধর্ষণ ও শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানী।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করানো হয়।
রায় ঘোষণার পর তাদেরকে আবার কারাগারে পাঠানো হযয়েছে। আদালতের স্টেনোগ্রাফার গৌতম নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ৭ জানুয়ারি ডেমরার একটি বাসায় খাটের নিচ থেকে নুসরাত ও দোলার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানীকে গ্রেফতার করে পুলিশ।
পরবর্তীতে পুলিশ জানায়, লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার কথা বলে শিশু নুসরাত ও দোলাকে নিজেদের ঘরে ডেকে নেয় প্রতিবেশী গোলাম মোস্তফা ও তার ভাই আজিজুল বাওয়ানী। তারা দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে একপর্যায়ে শিশু দোলাকে গলা টিপে হত্যা করে। এরপর নুসরাতকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে শিশু দুটির লাশ ঘরটির খাটের নিচে রাখা হয়।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











