ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৪:১৬:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

শিশু পর্নোগ্রাফির দায়ে ১৯৯ বছরের কারাদণ্ড!

আপডেট: ০৭:০৪ এএম, ১৪ মে ২০১৫ বৃহস্পতিবার

কারাদণ্ডউইমেননিউজ ডেস্ক, ঢাকা : শিশু পর্নোগ্রাফির দায়ে এক মার্কিন নাগরিককে ১৯৯ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মায়ের সম্মতিক্রমে তিনি একটি মেয়ে শিশুর পর্নোগ্রাফি ছবি তুলেছিল বলে জানিয়েছে মেক্সিকান কর্তৃপক্ষ। বুধবার এই তথ্য জানানো হয়। খবর: এএফপির
কারাদণ্ডের পাশাপাশি ঐ ব্যক্তিকে ৯৬ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।
মেক্সিকোর প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, ঐ ব্যক্তিকে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোলিমার মাঞ্জানিলো এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি একটি শিশুর পর্নোছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে তা অন্যান্য দেশে পাঠিয়েছেন। তবে ঐ ব্যক্তির নাম বা শিশুটির বয়স প্রকাশ করা হয়নি।
১৮ বছরের কম বয়সী মেয়ের পর্নোছবি তোলার অনুমতি দেয়ায় শিশুটির মাকেও সাজা দেয়া হয়েছে।
১৪.০৫.২০১৫