ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২১:১২:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক   | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচংয়ে এক প্রবাসীর স্ত্রী ও চার বছর বয়সী কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার সকালে উপজেলার গোপীনাথপুর গ্রামে নিজ ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুল হক জানান, নিহত মায়ের নাম জান্নাত আক্তার। তিনি উপজেলার বারেশ্বর গ্রামের মো. মোস্তাফার মেয়ে এবং গোপীনাথপুর গ্রামের মাঝি বাড়ির শাহ জাহানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী আবুল কালামের স্ত্রী। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের একটি কন্যা সন্তান হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে আবদুল হক আরও বলেন, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে জান্নাত তার শিশু সন্তানকে নিয়ে নিজের রুমে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না ওঠায় তার শ্বাশুড়ি ঘরের দরজার কাছে গিয়ে ডাকতে থাকেন। দীর্ঘক্ষণ ডেকেও কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির অন্যদের জানান তিনি। পরে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে শিশু সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছে।’
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘরের বিছানায় শিশুর মরদেহ এবং পাশেই ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মাকে।
তিনি বলেন, ‘শিশুটির গলায় তার প্যাচানো ছিল। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ তার সন্তানকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেন।’