ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ২১:৫১:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

শীতজনিত রোগে মমেক হাসপাতালে দুই দিনে ২৫ শিশুর মৃত্যু

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। শীতজনিত রোগে গত দুই দিনে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ শিশুর মৃত্যু হয়েছে। 
হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব শিশু মারা যায়।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজি। তিনি জানান, হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১১ শিশু এবং পরের ২৪ ঘণ্টায় ১৪ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা সবাই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

তিনি আরও জানান, বর্তমানে ওয়ার্ডটিতে ৬২৩ শিশু ভর্তি আছে। তাদের বেশিরভাগই শীতজনিত সমস্যায় ভুগছে। তবে তাদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধসহ সব ধরনের প্রস্তুতিও রয়েছে বলে জানান উপ-পরিচালক।

শিশু ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডা. বিশ্বজিৎ চৌধুরী জানান, শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের ওয়ার্ডে শীতজনিত শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এ সময়টাতে বাড়িতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

শীত বাড়ার সঙ্গে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে- এমন আশঙ্কার কথা জানিয়ে হাসপাতালের নবজাতক ওয়ার্ডের প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, ওয়ার্ডে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। নবজাতক শিশুদের সুচিকিৎসায় চিকিৎসক-নার্স এবং অন্যান্য কর্মচারীরা তৎপর আছে।