ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৬:৪৮:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

শীত পড়ছে, রাজধানীর আকাশ কুয়াশায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

শীত পড়ছে, রাজধানীর আকাশ কুয়াশায় ঢাকা

শীত পড়ছে, রাজধানীর আকাশ কুয়াশায় ঢাকা

দেশজড়ে শীত পড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে বেশ শীত অনুভব হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলের আকাশ ছিলো মেঘে ঢাকা। সারাদিনে সূর্যের প্রখরতা ছিলো না। ভোর থেকেই হালকা কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী। সামান্য শীতও অনুভূত হয়।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে আজ রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে আগামী তিন দিনে (৭২ ঘন্টায়) সারাদেশে বৃষ্টি-বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের অপর একটি বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তি ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে আজ দুপুর ১ টা পর্যন্ত দেশের সব অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুয়াশার কারণে এসব এলাকার সব নৌঁ-যানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৭ মিনিটে।