ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৮:২৩:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে ‘টাইটানিক’র নায়িকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ক্রোয়েশিয়ায় ‘লি’ সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন ‘টাইটানিক’ খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

জানা গেছে, শুটিং-এর সময় পা পিছলে পড়ে গিয়েছেন কেট। এরপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো। চলতি সপ্তাহেই শুটিং-এ ফিরবেন অভিনেত্রী।

‘লি’ ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন। পরে ফটো সাংবাদিকের চাকরি নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পত্রিকার হয়ে বহু ছবি তোলেন তিনি। ছবিটির পরিচালনা করছেন এলেন কুরাস। কেট ছাড়াও ছবিতে রয়েছেন জুড ল, মারিয়ন কোটিলার্ড, জশ ও’কনর।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস