ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ০:৩১:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

শুটিংয়ে গুরুতর আহত তানজিন তিশা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৬ মে ২০২২ সোমবার

অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যার পর রাজধানীর অদূরে বিরুলিয়ার এক রিসোর্টে শুটিং চলাকালে ডান হাতে আঘাত পান এই অভিনেত্রী। পরিচালক আগা নাহিয়ান একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপন নির্মাণ করছেন। শুটিং এ ফাইটিং দৃশ্য করতে গিয়ে হাতে মারাত্মক আঘাত পান তিশা।

ঘটনার বর্ণনা দিয়ে তানজিন তিশা বলেন, বিকেল থেকে শুটিং করছিলাম। কিন্তু সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক আঘাত পাই। পুরো হাত ফুলে গেছে, নাড়াতে পারছি না। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সঙ্গে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ।