ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৫:৩৮:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

শুরু হল তানিয়া-বাপ্পার নতুন সংসার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০৯ এএম, ২৫ জুন ২০১৮ সোমবার

অবশেষে বিয়ে করলেন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। কাল শনিবার বিকেলে তাদের বিয়ের নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন হয়। ১৬ মে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়।

 

শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে খুব ছোট পরিসরে দুই পরিবারের পক্ষ থেকে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাপ্পা ও তানিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও অভিনয় ও সংগীতজগতের ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন।

 

বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তাদের শুভকামনা জানাতে এসেছিলেন নাট্যজন আতাউর রহমান, অভিনয়শিল্পী নাবিলা, সংগীতশিল্পী কনা, কোনাল, এলিটা, সানবীম, উপস্থাপিকা সামিয়া আফরিন, চৈতী, গীতিকার শাহান কবন্ধ প্রমুখ।

 

বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বাপ্পা মজুমদার অভিনয় ও নৃত্যশিল্পী চাঁদনীকে ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালে। দীর্ঘ নয় বছর পর কয়েকমাস আগে সংসারজীবনের ইতি টানেন তারা। অন্যদিকে চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে ২০১০ সালের ৩০ মার্চ বিয়ে করেন। এক বছরের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

 

অনুষ্ঠানে নবদম্পতি সবার কাছে দোয়া আর ভালবাসা চান।