শূন্য রানে আউট হয়ে কী করলেন কোহলি!
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৩ রবিবার
বিরাট কোহলি
আজ ইংল্যান্ডের বিরুদ্ধে রান পাননি বিরাট কোহলি। ৯ বল খেলে শূন্য রানে আউট হয়ে ফিরেছেন তিনি। আউট হওয়ার পর নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি। সাজঘরে ফিরে সোফায় ঘুষি মারতে দেখা যায় তাকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই একটু সমস্যায় দেখাচ্ছিল বিরাটকে। পিচ ব্যাটিং সহায়ক না হওয়ায় স্বাভাবিক শট খেলতে সমস্যা হচ্ছিল। বিরাট সাধারণত শুরুতে বড় শট খেলেন না। সিঙ্গল বা ডাবল নিয়ে ইনিংস শুরু করেন। প্রথম কয়েকটি বল দেখে নেন। কিন্তু প্রথম ৮ বলে কোনও রান পাননি বিরাট। তার মধ্যে কভার অঞ্চলে দু’টি ভাল শট মেরেছিলেন তিনি। কিন্তু সেগুলি ধরে ফেলেন ইংল্যান্ডের ফিল্ডারেরা। ফলে অধৈর্য হয়ে পড়েন বিরাট। ডেভিড উইলির বল এগিয়ে মিড অফের উপর দিয়ে খেলতে যান। কিন্তু ব্যাটে-বলে না হওয়ায় মিড অফে বেন স্টোকসের হাতে ক্যাচ আউট হয়ে ফেরেন বিরাট।
আউট হওয়ার পরে সাজঘরে ফিরে একটি সোফায় বসেছিলেন বিরাট। হঠাৎ করেই সোফায় ঘুষি মারেন তিনি। বোঝাই যাচ্ছিল, নিজের আউট হওয়ার ধরনে খুশি হননি বিরাট। তার আরও ধৈর্য নিয়ে খেলা উচিত ছিল। সেই সময় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। বিরাট আউট হওয়ায় কিছুটা চাপে পড়ে যায় ভারত। সেই কারণেই হয়তো নিজের উপর রেগে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন বিরাট।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











