শেখ মামুনের দু’টি কবিতা
| উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:১৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার
ভালোবেসে অামি বিপ্লবী হবো...
কিছু একটা তোমাকে বলতে চাই
না, ঠিক কিছু একটা না
বলতে চাই একটিই কথা
গুছিয়ে বলতে পারিনা বলে
বলা হয়ে ওঠেনা।
মানুষের একজীবনে কতো কিছু চাওয়া
এটা-ওটা, একাল-পরকাল, অারও কতো কি
অামার শুধু একটিই চাওয়া
তোমাকে না বলা কথাটা বলে ফেলা
কিন্তু বলা হয়ে ওঠেনা।
এবার দেখা হোক, কিংবা যদি দেখা হয়
তোমার দু`হাত গুজে নেবো অামার মুঠির ভেতর
হেলে পরা চুল পেছনে সরিয়ে টেনে নেবো তোমায়
যদি বাধা দাও, স্বৈরশাসকের তালিকায় নাম লেখাবো
যা হয় হোক, তবুও বলে দেবো কথাটা।
ভালোবেসে অামি বিপ্লবী হবো
চে গুয়েভারার মতো ধোয়ার কুন্ডলি অাকাশে ওড়াবো
গাছপালা লতাপাতা পশুপাখির গল্প নয়
গল্প হবে মুসোলিনির, হিটলারের
না পাওয়ার বেদনা নয়, যে কোনও কিছুর বিনিময়ে হলেও তোমাকে চাই।।
২৯.০৬.১৭
শোন, কিছু কথা অাছে...
দাঁড়াও, যেও না, কিছু কথা অাছে তোমার সঙ্গে
জেদ করোনা, একটু অপেক্ষা করো।
অনেকদিন ধরেই ভাবছি
তোমাকেই বলা উচিত কথাগুলো, কিন্ত-
তোমার কথা শোনার সময় কই?
যেও না, কথাগুলো শুনে তবেই না হয় পা ফেলো।
চৌকাঠ ডিঙ্গানোর অাগে জেনে যাও
যাকে তুমি রোজ খোঁজ-
মাঠে ঘাটে, অাড়ালে অাবডালে, গাছের ছায়ায়
নদীর তীরে, কাঁদামাটিতে, ডিঙ্গি নৌকায়
সে অার কেউ নয়, তোমারই ছায়া
তোমারই ভেতরে তার বাস।
কথাটা শোন, শুনে যাও, যাকে খোঁজ বেলা অবেলায়
সে তোমারই অাঁচলে, চুড়ির শব্দে বয়ে বেরায়।।
১৬.০৬.১৭
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



