ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ০:৪২:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

শেখ রাসেল বিশ্বের সব শিশুর প্রতিচ্ছবি: ইন্দিরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার

আলোচনা সভায় বক্তব্য রাখছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা

আলোচনা সভায় বক্তব্য রাখছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, শেখ রাসেল বিশ্বের সকল শিশুর প্রতিচ্ছবি। তাঁর নির্মলতা, বিশুদ্ধতা, মানবতা শিশুর অধিকারের প্রতীক। শেখ রাসেল বিশ্বের শিশুদের অধিকার নিয়ে কথা বলতে উদ্বুদ্ধ করে।
আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ’৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে এদেশে শিশু ও নারীর প্রতি হত্যা-সহিংসতা শুরু হয়। আমরা কোমলমতি রাসেলকে বাঁচিয়ে রাখতে পারিনি। মাত্র দশ বছর বয়সেই ঘাতকের বুলেটে জীবনের সব কলকোলাহল, চঞ্চলতা থেমে গিয়েছিল তাঁর। শেখ রাসেলকে যদি হত্যা না করা হতো, তাহলে সে একজন সুনাগরিক, দেশ প্রেমিক মানুষ ও যোগ্য নেতা হয়ে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতো। 
নৃশংস হত্যাকান্ডের পিছনে ইন্দনদাতা ও কুশীলবদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও  অতিরিক্ত সচিব মো.মুহিবুজ্জামানসহ মন্ত্রণালয়, দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও অভিবাবকবৃন্দ।