ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৬:৩১:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মমতা ব্যানার্জী

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

বৃহস্পতিবার (জানুয়ারি ১১) সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এ সময় পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক জয়ে শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান মমতা ব্যানার্জী।

একই সঙ্গে এ বিজয়ে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানান তিনি।


প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, টেলিফোনে আলাপকালে দুজনের মধ্যে কুশল বিনিময় ছাড়াও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়।

এ সময় পারস্পরিক সকল সহযোগিতা অব্যাহত রেখে দুই দেশের জনগণের জীবনমান উন্নয়নে পূর্বের মতো আগামীতেও তারা একত্রে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।