ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৪:০৫:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মালদ্বীপের রাষ্ট্রপতি

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মইজু। সোমবার মালদ্বীপের প্রেসিডেন্ট অফিস থেকে দেয়া এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় মালদ্বীপের রাষ্ট্রপতি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক সমৃদ্ধিতে অবদান রাখবে এবং উভয় দেশের জন্য উপকৃত হবে।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মুহাম্মদ মুইজু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা রক্ষাসহ বাইরের হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছে মালদ্বীপ।

৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি। একইসঙ্গে দলটির সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।