ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৭:৪৮:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১০ পিএম, ১০ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় মোদী বলেন, আমাদের জনগণের উন্নতির সঙ্গে সঙ্গে, এই উৎসব আমাদের ত্যাগ ও ভাগ করে নেওয়ার গুণাবলীর কথা স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে আমাদের সমাজের কম ভাগ্যবান জনগণের সঙ্গে, যারা আমার ও আপনার সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারত্বকে আরও জোরদার করার জন্য আমাদের ভাগ করা অঙ্গীকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলো মধ্যে একটি।

যার মাধ্যমে আমরা ক্রমবর্ধমান কঠিন ও চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিবেশ সত্ত্বেও আমাদের নাগরিকদের জন্য অন্তর্ভুক্তিকরণ প্রবৃদ্ধি চালিয়ে যেতে পারি।

শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দিল্লির বৈঠকে এসব বিষয় ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য মোদীর অপেক্ষার কথাও জানানো হয় শুভেচ্ছা বার্তায়।