ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২০:২৩:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা চতুর্থবার ও পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আমার উষ্ণ অভিনন্দন গ্রহণ করুন।

নাইজরিয়ার প্রেসিডেন্ট বলেন, নির্বাচনে আপনার বিজয় আপনার প্রশাসনের প্রতি বাংলাদেশের জনগণের আস্থারই প্রতিফলন।

বোলা আহমেদ টিনুবু বলেন, শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ায় নাইজেরিয়া ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, দুই দেশ এবং জনগণের পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করতে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা করতে নাইজেরিয়ার আগ্রহী।