ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ৮:২৪:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

শেখ হাসিনাকে নিয়ে সংসদে মমতাজের গান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংসদের আজকের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্বরচিত গান গেয়েছেন কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগম। বুধবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে সাধারণ আলোচনায় অংশ নিয়ে মমতাজ প্রধানমন্ত্রীকে নিয়ে গান পরিবেশন করেন।

এসময় তার গান শুনে সরকারি দলের সংসদ সদস্যরা স্বাগত জানান। সংসদের সভাপতিত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াও তাকে ধন্যবাদ জানান। নিজের বক্তব্য শেষে সংসদ সদস্য মমতাজ বলেন, উন্নয়নের অনেক কথা বলার ছিল। বর্তমান সরকারের উন্নয়নের কথা আমরা, আমি ও শিল্পীরা এভাবেই বলি-

‘আমি দেশ-বিদেশে ঘুরে ঘুরে

দেশ-বিদেশে ঘুরে ঘুরে

জয় বাংলার গান গাই

আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই

আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই

আপনার আমার নেত্রী যিনি

জাতির পিতার কন্যা তিনি

আমরা সবাই তারে চিনি

যার তুলনা নাই …

-জেডসি