ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৫৭:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

শেখ হাসিনার অনুরোধে যাত্রা বিলম্বিত করলেন মমতা

আপডেট: ১২:০৪ পিএম, ৭ জুন ২০১৫ রবিবার

2015-06-06_6_452415স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দেশে ফেরার যাত্রা কয়েক ঘণ্টা বিলম্বিত করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণের জন্য মমতাকে অনুরোধ করেন শেখ হাসিনা। হাসিনা-মোদির সংবাদ সম্মেলন চলাকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বাসসকে বলেন, ‘শনিবার উভয় দেশের মধ্যে নতুন বাস সার্ভিস উদ্বোধন করার পরই বিকেলে তার (মমতা) দেশে ফিরে যাওয়ার কথা ছিল। তবে আমাদের প্রধানমন্ত্রীর অনুরোধে কয়েক ঘণ্টা তিনি যাত্রা বিলম্ব করতে রাজি হন।’ তিনি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেয়ার জন্য শেখ হাসিনা তাকে অনুরোধ করেন এবং তিনি ‘ইতিবাচক’ সাড়া দেন। ইতোপূর্বে ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে তিস্তা নদীর চুক্তি স্বাক্ষরের শেষ সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ চুক্তিতে রাজি হননি। তবে ভারতের পররাষ্ট্র বিষয়ক সচিব ড. জয় শঙ্কর আজ ব্রিফিংয়ে বলেন, মমতার উপস্থিতিতে উভয় দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে তিস্তা চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণের পর রাত ৯টার কিছুক্ষণ পর মমতা দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে তার ঢাকা সফরের সময় মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উভয় দেশের স্বার্থ সংরক্ষণ করে তিস্তা নদীর পানি বণ্টন সমস্যার সমাধানে ইতিবাচক সাড়া দিয়েছিলেন। মোদি আসার একদিন আগে গতকাল তিনি ঢাকা পৌঁছেন। ভারত তাদের আভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করতে না পারায় প্রধানমন্ত্রীর চলতি সফরে তিস্তা চুক্তি হবে না বলে মোদির সফরের আগেই নিশ্চিত করেছিল নয়াদিল্লী। ০৭.০৬.২০১৫