শেখ হাসিনার কাছে জাদুর কাঠি আছে : মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, মতিয়া চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার কাছে জাদুর কাঠি আছে। আর সেটি হলো, নিখাদ দেশপ্রেম ও দেশের মানুষের প্রতি ভালোবাসা’।
আজ শনিবার নিজের নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লোহার বেঞ্চ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা মানে ফুল ফোটানোর আনন্দ উপভোগ করা। আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশ গড়তে। আর অন্যরা ক্ষমতায় আসে লুটপাট করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন দেশকে সাজানো। তাইতো তিনি এখন বিশ্বের রাষ্ট্রনায়কদের তালিকায় টপ টেনে আছেন।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এলেই গরীবের সন্তানরা লেখাপড়া করার সুযোগ পায়। তিনি দেশের সম্পদ রক্ষা করেন। প্রধানমন্ত্রীর সন্তানরা উচ্চ শিক্ষিত, সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে জাতিসংঘের বিশেষ দূতের মর্যাদা পেয়েছেন।’
মতিয়া চৌধুরী বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ৪০ লক্ষ টন খাদ্য ঘাটতি নিয়ে ক্ষমতায় বসে। পরে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।’
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী সার্কেল এএসপি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া বুলু, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাজী আজাদ মিয়া, পৌর মেয়র হাজী আবুবক্কর সিদ্দিকসহ আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা, শিক্ষক ও সুধীজনরা।
আজ মতিয়া চৌধুরী এমপি হিসেবে তার নামে বরাদ্দ করা উপজেলার ১৮০টি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় টি-আরের (টেস্ট রিলিফ) টাকায় তৈরি করা ৩৭ লাখ ৩৩৫ টাকা মূল্যের ৯৫৬ জোড়া লোহার বেঞ্চ বিতরণ করেন।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার





