শেখ হাসিনার নির্বাচিত উক্তি নিয়ে দুটি বই প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি নিয়ে ‘শেখ হাসিনা : সিলেক্টেড সেইংস’ ও ‘শেখ হাসিনা : নির্বাচিত উক্তি’ নামে দুটি বই প্রকাশিত হয়েছে।
দেশের প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ‘পাঠক সমাবেশ’ বই দুটি প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-১ তোফাজ্জল হোসেন মিয়া বই দুটির সংকলন সম্পাদনা করেছেন।
ইংরেজি বইটির সম্পাদনায় যুক্ত ছিলেন প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
পাঠক সমাবেশের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বিজু গতকাল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ কার্যালয়ে বই দুটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
ইংরেজি বইটিতে ১১৫টি ও বাংলা বইটিতে ১০০টি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি অন্তর্ভুক্ত হয়েছে।
এর মধ্যে কয়েকটি বিষয় হলো : বঙ্গবন্ধু, আত্মশক্তি, উন্নয়ন, ক্ষমতায়ন, গণতন্ত্র, তরুণ প্রজন্ম, ত্যাগ, দেশপ্রেম, নারী, ন্যায়নীতি, ন্যায়বিচার, পাবলিক সার্ভেন্ট, বৈশ্বিক সহযোগিতা, ভবিষ্যৎ প্রজন্ম, রাজনীতি, শান্তি, সুশাসন ও স্বনির্ভরতা।
পাঠক সমবেশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি জননেত্রী থেকে বিশ্ব নেতার আসন অলংকৃত করেছেন। দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে তার অশেষ অবদান। একই সাথে তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক ফোরামে বিশ্ব সম্প্রদায়ের কথাও ভাবেন। রাষ্ট্রনেতার ঊর্ধ্বে ‘মানবতার মা’ হিসেবেও তিনি জননন্দিত। তিনি মানুষকে মানবতাবোধ ও মানবকল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করেছেন।
প্রকাশনা সংস্থাটি মনে করে, এই বাস্তবতায় জননেত্রী শেখ হাসিনার প্রতিটি কথা, বক্তব্য, মতামত, আদেশ, উপদেশ, চিন্থা-ভাবনা অতি মূল্যবান। পাঠক সমাবেশ এগুলো সংগ্রহ করে বই আকারে সংরক্ষণ করা নৈতিক দায়িত্ব মনে করেছে।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











