শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শেরিং
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১১টা ৭ মিনিটে এই বৈঠক শুরু হয় বলে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে ১১টা ৪ মিনিটে সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ভুটানের প্রধানমন্ত্রী।
এরপর অংশ নেবেন জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে। সেখানে বক্তব্য দেয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বক্তব্য দেবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে মঙ্গলবার সকালে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। তার এই সফরে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে লোটে শেরিং বাংলাদেশে আসার আগেই দেশটির রয়্যাল একাডেমি অফ পারফর্মিং আটর্সের (রাপা) ২২ শিল্পী ও চারজন সাংবাদিক ১৯ মার্চ ঢাকা আসেন।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে ভুটান বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সূচনা হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান; চলবে ২৬ মার্চ পর্যন্ত।
১০ দিনের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবি ভান্ডারি বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে গেছেন।
২৬ মার্চ সকালে আসার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
-জেডসি
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল











