ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৪:০৪:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করবেন বুধবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮ সোমবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

আগামী বুধবার থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করবেন। বুধবার সকালে তিনি সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাবেন। সেখানে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর নির্বাচনী প্রচারণার কাজ ‍শুরু করবেন শেখ হাসিনা। 

 

আজ সোমবার দুপুরে ধানমন্ডিরতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এসব তথ্য জানান। 

 

জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বুধবার সকালে নিজ এলাকায় একটি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি। দুপুরে কোটালীপাড়ায় আরেকটি জনসভায় অংশ নেবেন। এরপর থেকে নির্বাচনী প্রচারের কাজে দেশের বিভিন্ন জায়গায় যাবেন তিনি। 

 


এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বিএম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।