ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৪:৫৫:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:২৪ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার

শেরপুরের নালিতাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার দাওধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সুরমা বেগম (৭) ওই গ্রামের আব্দুস সালামের মেয়ে। সে দাওধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুরমা দাওধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দোকান থেকে খাবার কিনে সহপাঠীদের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক সুরমাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নালিতাবাড়ী উপজেলা ৫০ শয্যা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।