শেরপুরে ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
শেরপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুই যাত্রী।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শেরপুর-ঝিনাইগাতি সড়কের বাজিতখিলা মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চাঁদগাও তিনঘরিয়া গ্রামের তাহের আলীর ছেলে সেলিম (২৫), নলজুড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা (৩০) ও বন্ধ ধারা গ্রামের ইউসুফ আলীর ছেলে জোবেদ আলী (২৫)। তারা তিনজনই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।
জানা যায়, যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
-জেডসি
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার