শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে বন্যহাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম অবিজল (৫৫)।
কৃষক অবিজল ভারত সীমান্তবর্তী পাহাড়ি এলাকার তাওয়াকুচা টিল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক।
শনিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বন বিভাগের কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যার দিকে অবিজলের ফসলি জমিতে বন্যহাতির দল ঢুকে পড়ে। ধানক্ষেত রক্ষা করতে গেলে হাতির পায়ে নিচে পিষ্ট হয়ে অবিজলের মৃত্যু হয়। ধানক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পায় এলাকাবাসী। মাঝে মধ্যেই ভারতের গহীন বন থেকে ক্ষুধার্ত বন্যহাতির দল খাবারের সন্ধানে এপারে ছুটে আছে।
কাংশা ইউনিয়নের ইউপি সদস্য রহমত আলী জানান, ধানক্ষেতে হাতির দল আক্রমণ করলে তাদের ফেরাতে গিয়ে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৃষক অবিজলের মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ধানক্ষেত থেকে হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করেছে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








