ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৯:৪১:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

শেষবারের মতো বাকিংহাম প্যালেস ছেড়ে গেলেন রানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন হাঁটাপথে প্যালেস অব ওয়েস্টমিনস্টারে নেয়া হয়েছে। সেখানকার আর্চবিশপ অব ক্যান্টারবারি একটি সংক্ষিপ্ত প্রার্থনা অনুষ্ঠান সম্পন্ন করেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত ওয়েস্টমিনস্টার হলে রানিকে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ।

গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান রানি এলিজাবেথ। এরপর প্রথমে তার কফিন নিয়ে এডিনবরার সেইন্ট জাইলস ক্যাথেড্রালে রাখা হয়েছিল ২৪ ঘন্টার জন্য। পরবর্তীতে বিমানে করে রানির কফিন নিয়ে আসা হয় লন্ডনে। মঙ্গলবার সন্ধ্যায় বাকিংহাম প্রাসাদে কফিন সমর্পণ করা হয় ।

বাকিংহাম প্রাসাদের বো রুমে সারারাত রাখা হয় রানির কফিন। এটি সেই কক্ষ যেখানে বিশ্বনেতাদের আতিথেয়তা করতেন রানি। সেখান থেকে বুধবার স্থানীয় সময় বিকালে শেষবারের জন্য বের করা হয় রানির কফিন। এসময় প্রাসাদ থেকে রানির শব যাত্রা দেখতে রাস্তার দু’পাশে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ যাদের মধ্যে অনেকে কান্নায় ভেঙে পড়ছেন।

ড্রামের হাল্কা আওয়াজ আর ঘোড়ার পায়ের শব্দের সঙ্গে তাল মিলিয়ে রানির কফিনের সঙ্গে একসঙ্গে আবার হাঁটলেন তার চার সন্তান। নতুন রাজা তৃতীয় চার্লস, তার ছেলে প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি, রানির মেয়ে প্রিন্সেস অ্যান ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা রানির এই শবযাত্রায় কফিনের পেছনে পেছনে যান। সঙ্গে ছিলেন পরিচিত লাল পোশাক আর কালো টুপি পরা বাকিংহামের রাজরক্ষীরা।

বাকিংহাম ছেড়ে রানির কফিন যখন যাত্রা শুরু করলে হাইড পার্কে তোপধ্বনি শুরু হয়। ওয়েস্টমিনস্টার হলে কফিন পৌঁছনো পর্যন্ত রানিকে শ্রদ্ধা জানাতে প্রতি এক মিনিট অন্তর বেজে উঠেছে বিগ ব্যান।

উল্লেখ্য, রানির মৃত্যুতে যুক্তরাজ্যসহ গোটাবিশ্ব শোকস্তব্ধ। যুক্তরাজ্যজুড়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রানির শেষকৃত্যের আগে বিশ্বে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাসহ প্রায় ৫০০ বিদেশি অতিথী এবং অসংখ্য মানুষ শেষ শ্রদ্ধা জানাবে।

সূত্র: বিবিসি, এএফপি