শেষবেলায় জমে উঠেছে বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ পিএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আর মাত্র দুদিন পরেই শেষ হবে এবারের অমর একুশে বইমেলা। শেষ সময়ে মেলায় ভিড় করছেন বই প্রেমীরা। এতে খুশি প্রকাশকরাও। কারণ পাঠকদের কাছে পছন্দের বই তুলে দিতে পারছেন তারা।
প্রকাশকরা বলছেন, মেলার শেষ সময়ে পছন্দের বই কিনতে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। নানা শ্রেণি-পেশা ও বয়সী মানুষের পদচারণায় মুখরিত মেলা। এতে ব্যস্ত সময় পার করছেন স্টলের বিক্রয়কর্মীরা। অন্যদিকে লেখক-পাঠক আড্ডায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে মিলন মেলায়।
সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে, বাতিঘর, মাওলা ব্রাদার্স, কথা প্রকাশ, ঐতিহ্য, অন্যপ্রকাশ, আগামী প্রকাশনীসহ অধিকাংশ স্টল ও প্যাভিলিয়নে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ছোট প্রকাশনীগুলোতেও ছিল প্রচুর মানুষের সমাগম।
আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গনি বলেন, শেষ সময়ে মেলায় পাঠকদের উপস্থিতি বেড়েছে। বই বিক্রির পরিমাণও বাড়ছে। এতে প্রকাশকরা খুশি। আশা করি, আগামী দুই দিন মেলায় পাঠকের উপস্থিতি আরও বাড়বে। বই বিক্রিও বাড়বে। সাধারণত আগে দিনে ৫০ হাজার টাকা বিক্রি হতো, এখন সেটা ১ থেকে দেড় লাখ টাকা ছাড়িয়ে গেছে।
মাওলা ব্রাদার্সের বিক্রয় কর্মী তোফায়েল হোসেন বলেন, গত কয়েক দিনে মেলায় মানুষের উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। এ কারণে আমাদের বিক্রিও বেড়েছে।
অন্যপ্রকাশের বিক্রয়কর্মী আল-আমিন বলেন, আমাদের প্রকাশনী থেকে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশিরভাগ বই ছাপানো হয়। তাই আমাদের স্টলে হুমায়ূনপ্রেমীদের ভিড় সবসময়ই থাকে। বিক্রিও হয় অনেক।
মেলার দর্শনার্থীরা বলছেন, দুই দিন পরে শেষ হয়ে যাবে মেলা। ফলে যারা নানা ব্যস্ততার কারণে এতোদিন মেলায় আসতে পারেননি, তারাও শেষ সময় এসে নিজেদের পছন্দের লেখকের বই কিনছেন।
রাজধানীর কাফরুল থেকে বন্ধুদের সঙ্গে মেলায় এসেছেন নটরডেম কলেজের শিক্ষার্থী হৃদয় হোসেন। তিনি বলেন, এবার মেলায় এর আগে দুই দিন এসেছি। তবে খুব বেশি বই কেনা হয়নি। আজ আমরা ৮ বন্ধু একসঙ্গে এসেছি। সবাই-সবাইকে একটি করে বই উপহার দিয়েছি। এছাড়া সবাই নিজেদের পছন্দের বইগুলোও কিনেছি।
ঢাকা কলেজের শিক্ষার্থী জাফর ইমাম আজ প্রথম মেলায় এসেছেন। তিনি বলেন, দিনের বেশিভাগ সময় টিউশনি করে সময় পার হয়ে যায়। ফলে এবারের মেলায় আসা হয়নি। তাই আজ সকালে একটি টিউশনি করার পর বাকি দুইটি থেকে ছুটি নিয়ে মেলায় এসেছি।
তিনি আরও বলেন, রাজনীতির ওপর লেখা বইগুলো আমার বেশি পছন্দ। রাজনীতির ওপর লেখা 'নেতা ও পিতা', বঙ্গবন্ধুর লেখা নয়াচীন বই দুটি কিনেছি। আরও কিছু বই কেনার জন্য তালিকা করে এনেছি। এখন সেগুলো কিনব।
আগামীকাল বুধবার অমর একুশে বইমেলার ৩০তম দিন। মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। এ দিন বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে শহীদ জননী জাহানারা ইমাম : আমৃত্যু সংগ্রামী এক মহাপ্রাণ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন তপন পালিত। আলোচনায় অংশগ্রহণ করবেন সাবিহা পারভীন, জয়দুল হোসেন এবং আহমেদ আহসানুজ্জামান। সভাপতিত্ব করবেন নাসির উদ্দীন ইউসুফ। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার




