ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২:০০:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

শেষ দিনেও কমলাপুরে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহার আগাম টিকিট বিক্রির আজ শুক্রবার শেষ দিনে কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার বিক্রি করা হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ ১১ আগস্টের টিকিট।

আজ সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। কাঙ্খিত টিকিট পেতে অনেকেই গতকাল রাত থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। সরকারি বেসরকারি চাকুরিজীবীদের বেশির ভাগই ঈদের আগের দিনেই বাড়ি যাবেন। সেজন্য আজ ভিড়ও বেশি। কাউন্টার ও অনলাইন মিলে ৩৭টি আন্তঃনগর ট্রেনের ২৭ হাজার ৮৫৫ টিকিট বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের তথ্য মতে, টিকিট বিক্রির পঞ্চম দিন আজ শুক্রবার ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। একজন ব্যক্তি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকিট প্রত্যাশীদের একজন বলেন, বৃহস্পতিবার রাত ২টায় স্টেশনে এসে লাইনেই দাঁড়িয়েছি। অপেক্ষা যেন শেষ হচ্ছে না।

কমলাপুর রেলস্টেশনে অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে কাজ করছে আনসার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

-জেডসি