ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৩:১৪:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

শেষ রক্ষা হলো না সিন্ধুর

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

শেষ রক্ষা হলো না৷ উত্তেজক ফাইনালে তিন গেমের লড়াই শেষে হার মানলেন পিভি সিন্ধু৷ ফলে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হল গতবারের চ্যাম্পয়ন সিন্ধুকে৷

 

ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন মার্কিন তারকা বেইওয়েন ঝ্যাং, যাঁর বিশ্বব়্যাংকিং এই মুহূর্তে ১১৷ কোয়ার্টার ফাইনালে পঞ্চম বাছাই ঝ্যাংই ছিটকে দিয়েছিলেন দু’বারের চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালকে৷

 

 


ফাইনালের আগে সিন্ধুর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে ছিলেন ঝ্যাং৷ ইন্ডিয়া ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর ব্যবধান কমিয়ে ৩-২ করলেন মার্কিন শাটলার৷ খেতাবি লড়াইয়ে শুরু থেকেই আগ্রাসি ছিলেন বেইওয়েন৷ রিও অলিম্পিকের রুপোজয়ী সিন্ধুকে প্রথম গেমে ২১-১৮ ব্যবধানে পরাজিত করেন তিনি৷ ১১-২১ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান পিভি৷

 

নির্নায়ক গেমে একসময় ম্যাচ পয়েন্টে দাঁড়িয়ে থাকা সিন্ধু স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন৷ সেই সুযোগে বেইওয়েন তৃতীয় গেমের দখল নেন ২২-২০ ব্যবধানে এবং একই সঙ্গে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেন পুসারলা সিন্ধুর কাছ থেকে৷