ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৩:৫৪:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

শেষ হলো ৪৪তম বিসিএসের প্রিলি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৭ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুর ১২টায় ২০০ নম্বরের এ লিখিত পরীক্ষা শেষ হয়। এর আগে সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

 রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্রে দেখা যায়, দুপুর ১২টা ১০ মিনিট থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা কক্ষ থেকে বেরিয়ে আসছেন। পরীক্ষা ব্যবস্থাপনা ও প্রশ্নপত্র নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ঢাকা কলেজ কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বিসিএস প্রিলিমিনারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পর্যাপ্ত পরিমাণ পরীক্ষার্থীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। ঠিক কত শতাংশ  উপস্থিত হয়েছে তা কিছুক্ষণ পর আমরা জানাতে পারব।

এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

পরিদর্শন শেষে তিনি বলেন, সারাদেশে কোন ধরনের প্রশ্নপত্র ফাঁস অথবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এখন আর সম্ভাবনাও নেই। কারণ পরীক্ষা শুরুর ১৫ থেকে ২০ মিনিট ঝুঁকি থাকে। আর আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি প্রশ্ন ফাঁসের কোনো সুযোগও নেই।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ছয় সেট প্রশ্ন করেছি। আজ সকাল সাড়ে ৯টায় লটারির মাধ্যমে সেট পছন্দ করে প্রিন্ট দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এবার ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০টি পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০৫ জন প্রার্থী।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।