শৈত্যপ্রবাহে কাঁপছে কুড়িগ্রাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
শৈত্যপ্রবাহে কাঁপছে পুরো কুড়িগ্রাম। রোববার সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বিষয়টি কুড়িগ্রামের রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার নিশ্চিত করে জানান, এ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে যা আগামী আরো কয়েকদিন থাকতে পারে।
বয়ে যাওয়া শৈত্য প্রবাহের প্রভাবে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা। রাত থেকে বৃষ্টি ফোঁটার মতো কুয়াশা ঝড়ে পড়ায় বেড়ে গেছে কনকনে ঠান্ডার মাত্রাও। দিনের বেলায়ও ঘন কুয়াশায় ঢেকে আছে প্রকৃতি।কনকনে ঠান্ডা উপেক্ষা করে শ্রমিকরা কাজে যেতে না পারায় ব্যহত হয়ে পড়েছে বোরো চাষ।
ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। শীতের কবলে দুর্ভোগে রয়েছে দিনমুজুর, ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ।
এদিকে, জেলার হাসপাতাল গুলোতে শীতজনিত রগীর সংখ্যা বেড়েই চলেছে। কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় ৪১জন এবং নিউমোনিয়ায় ২০ জন রোগী ভর্তি রয়েছে। এদের বেশীর ভাগই শিশু।
-জেডসি
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার











