‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ এএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের পিচ কভারে ঢাকা। নীল কভারের উপরে তখনও পানি জমে আছে। হুট করে একে একে নেদারল্যান্ডসের ক্রিকেটাররা উপুর হয়ে তার উপর দিয়ে স্লাইড করতে লাগলেন। একেকজন যেন শিশু হয়ে গেলেন। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ওঠার আনন্দ উদযাপন করলেন তারা শৈশবে ফিরে গিয়ে। আজ (বুধবার) যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ রানে জিতেছে তারা।
আগের দুই ম্যাচে নেপাল ও থাইল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। বিশ্বকাপে উঠতে একটি জয়ই যথেষ্ট, জেনেই মাঠে নামে ডাচরা। ব্যাটিংয়ে আগে নেমে যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান তুলতে পারে। ডাচ পেস বোলার হান্না লান্ধির ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন। ৫৭ রানের ওপেনিং জুটিতে রান তাড়ায় ম্যাচ নিয়ন্ত্রণে নেয় নেদারল্যান্ডস। ১২তম ওভারে বৃষ্টির সঙ্গে তাদের ভাগ্যও নির্ধারণ হয়ে যায়, যখন তাদের স্কোর ছিল ২ উইকেটে ৯০। বৃষ্টি আইনে ওই সময়ে তারা ২১ রানে এগিয়ে ছিল। পরে আর খেলা সম্ভব হয়নি। অবিরাম বৃষ্টির পর পুরো পয়েন্ট পায় নেদারল্যান্ডস এবং এই জুনের টুর্নামেন্টের টিকিটও পেয়ে যায়।
১৯৩৭ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা নেদারল্যান্ডস আশির দশক থেকে একবিংশ শতাব্দির শুরু পর্যন্ত নারী ক্রিকেট দল শক্তিশালী ছিল। ১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা চারটি বিশ্বকাপ খেলেছে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার পর এই ফরম্যাটের বিশ্বকাপে তাদের খেলা হয়নি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








