ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২০:১১:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

শোক দিবস পালন হচ্ছে জাতিসংঘ সদর দফতরে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরের ভেতর প্রথমবারের মত জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা।

এই কর্মকর্তা জানান, নিউইয়র্কে বাংলাদেশ মিশনের চেষ্টায় এই প্রথম জাতিসংঘ সদর দপ্তরের ভেতর জাতীয় শোক দিবসের অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রবাসী বাঙালি বিশিষ্টজনেরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

এছাড়া একইদিন সন্ধ্যা ৮টায় নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট ভবনের মিলনায়তনে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

-জেডসি