ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৪:৪৫:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

শোক নিয়েই শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

প্রিয়াঙ্কা সরকার

প্রিয়াঙ্কা সরকার

স্বামী রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে কাজে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার (১০ এপ্রিল) তিনি পরিচালক শমীক রায় চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’-র শুটিংয়ে অংশ নেন। 

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, দিন তিনেকের মতো শুটিং বাকি সিরিজের। ১০, ১১ আর ১৩ এপ্রিল মিলিয়ে শুটিং হবে। ১০ এপ্রিলের শুটিংয়ে প্রিয়াঙ্কা যোগ দেন। বাকি দিনগুলোয় তিনি শুট করবেন কি না, এখনও জানা যায়নি। শুটিং হচ্ছে বেহালার কাছাকাছি একটি জায়গায়।

সিরিজের শুটিংয়ের বিষয়টি আনন্দবাজারডটকমকে নিশ্চিত করেছেন ‘বেলাইন’-খ্যাত পরিচালক শমীক রায়ও। যদিও শুটিং নিয়ে আর বিশেষ কিছু বলতে চাননি তিনি। শুধু বলেন, “শটে আছি।” 

সিরিজটি প্রযোজনা করছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। তাকে ঘিরেই সিরিজের গল্প। এতে বিক্রমের বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা ছাড়াও এ দিনের শুটিংয়ে যোগ দিয়েছেন দেবেশ রায়চৌধুরী, আয়ুশ দাস প্রমুখ। তারা প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। 

প্রসঙ্গত, অভিনেতা স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে তার বাড়িতে সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে গিয়েলেন প্রযোজক-অভিনেতা বিক্রম। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শোকাহত বলে জানান তিনি।