শ্যামবর্ণ কমলার নকল ফর্সা রঙ নিয়ে অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদের ছবিতে কমলা
জনপ্রিয় মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর কভার ফটোতে দেশটির প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ইচ্ছাকৃতভাবে ফর্সা দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
‘ভোগ’ ম্যাগাজিনের সামনের মাসের (ফেব্রুয়ারি) সংখ্যাটির প্রচ্ছদ কাহিনি কমলাকে নিয়ে করা হয়েছে।
খবরে বলা হয়, নির্বাচনী প্রচারে বারবার নিজের কৃষ্ণাঙ্গ ও এশীয় পরিচয় টেনে এনেছিলেন কমলা হ্যারিস। এমনকি ভোটে জিতে ইতিহাস সৃষ্টির পর তা নিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু শপথগ্রহণের আগে যুক্তরাষ্ট্রের সেই হবু ভাইস প্রেসিডেন্টের গায়ের রঙ নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে। জনপ্রিয় পত্রিকা ‘ভোগ’ তাদের প্রচ্ছদে ইচ্ছাকৃতভাবে তাকে ফর্সা দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার শিবিরের লোকজন।
বিবিসি জানায়, ফেব্রুয়ারি মাসের প্রচ্ছদের জন্য কমলাকে বেছে নিয়েছে ‘ভোগ’। গত রোববার টুইটারে কমলাকে নিয়ে তৈরি দুটি প্রচ্ছদ প্রকাশ করে তারা। তাতে সবাই যেভাবে তাকে দেখতে অভ্যস্ত, সেভাবেই ধরা দিয়েছেন কমলা।
একটিতে তার পরনে কালো ট্রাউজার ও জ্যাকেট, পায়ে সাদা-কালো স্নিকার্স। আর অন্যটিতে ধূসর রঙের স্যুট পরে দাঁড়িয়ে আছেন কমলা। কিন্তু প্রচ্ছদের যে বিষয়টি সবার নজর কাড়ল তা হলো, দুটি ছবিতেই কমলার গায়ের রঙ ফরসা দেখানো হয়েছে, বাস্তবের সঙ্গে যা মেলে না।
তাতেই জনপ্রিয় ওই পত্রিকাটির বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠতে শুরু করেছে। টুইটারে ‘ভোগ’-কে ট্যাগ করে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজিয়ানরাও। পত্রিকার সম্পাদক অ্যানা উইন্টরকেও একহাত নিয়েছে অনেকে। ব্রিটিশ-আমেরিকান অ্যানা শ্বেতাঙ্গ বর্ণের প্রতি বিশেষভাবে দুর্বল বলেও অনেকে কটাক্ষ করেছে।
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









