শ্যাম্পুর বদলে মার্কিন পাসপোর্ট!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫৩ এএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
ব্রিটিশ নারী নিকোল মিচেল একটি অনলাইন প্রতিষ্ঠানে শ্যাম্পুর অর্ডার দিয়েছেন। যথাসময় তার কাছে পার্সেল চলে আসে। মোড়ক খুলেই তিনি দেখতে পান পার্সেলের ভেতরে যুক্তরাষ্ট্রের ২০টি পাসপোর্ট।
৪৬ বছর বয়সী নিকোল প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। তিনি প্রথমে কিছুক্ষন স্থবির হয়ে গেলেন। এর পর ৯৯৯-এ ফোন করেন। পুলিশের কাছে ঘটনা খুলে বলেন। কিন্তু আবারও অবাক করে দিয়ে পুলিশ তাকে বলেছে, পাসপোর্টগুলো যেন সে আবর্জনা স্তুপে ফেলে দেয়। এটি তার জন্য উত্তম কাজ হবে।
তিনি আবারও পুলিশকে ডায়াল করেন। বিশদ বিবরণ দিয়ে বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। এসব পাসপোর্ট যদি সন্ত্রাসীদের হাতে চলে যায়, তখন কী ঘটবে?
মিচেল বলেন, আমি ভয়ে কাতর হয়ে পড়েছিলাম। ভেতরে ভেতরে চরম অস্থিরতা বোধ করছিলাম। কারণ কী ঘটছে, কারও কাছ থেকে তার ব্যাখ্যা পাচ্ছিলাম না। কেন এতগুলো পাসপোর্ট তার কাছে এলো, তার কোনো উত্তর তিনি জানতেন না।
অনেক চিন্তাভাবনা করে তিনি মার্কিন দূতাবাসে ফোন করেন। চার ঘণ্টা পর দূতাবাসের এক কর্মকর্তা এসে তার কাছ থেকে পাসপোর্টগুলো নিয়ে যান।
তিনি বলেন, অর্ডার দেয়ার দুদিন পার হলেও শ্যাম্পু এখনও আমার কাছে আসেনি। তবে ওই অনলাইন প্রতিষ্ঠানটির এক কর্মী তাকে ফোন দিয়ে জানিয়েছেন, প্রসাধনী পণ্য ও শ্যাম্পুর পাশেই পাসপোর্টের পার্সেলটি ছিল। কর্মীরা ভুলে সেটির ওপর তার নাম-ঠিকানার মোড়ক লাগিয়ে দিয়েছেন।
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম








