শ্রমিক লীগের বহিষ্কৃত নেত্রী সাদিয়ার ৪ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বহিষ্কৃত শ্রমিক লীগ নেত্রী সাদিয়া আক্তার মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত সোমবার (০৯ মার্চ) রাতে মুক্তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন বিকালে ১০ দিনের রিমান্ড আবেদনসহ মুক্তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। তার বিরুদ্ধে স্বর্ণ স্বর্ণ চোরাই চক্রের হোতা বলে আখ্যায়িত করেছে পুলিশ। গ্রেফতারের দিনে মুক্তার কাছ থেকে ১২ ভরি ৩ আনা স্বর্ণ ও নগদ দুই লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতাকৃত মুক্তা খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনের এলাকার বাসিন্দা শেখ শুকুর আলীর স্ত্রী। তিনি মহানগর মহিলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার স্বামী শেখ শুকুর আলী পলাতক রয়েছেন।
৩২ বছর বয়সী এই যুবতী এখন ‘টক অব দ্য খুলনা’। স্থানীয় আওয়ামী লীগকে পাত্তা না দিয়ে কেন্দ্র থেকে খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদটি বাগিয়ে নিয়েছিলেন। তবে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩১ জুলাই তাকে বহিষ্কার করা হয়।
মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ২৪ জানুয়ারি বিকালে খুলনা নগরীর বাবু খান রোডস্থ ব্যবসায়ী কাজী মঞ্জুরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই সময় তার বাড়ি থেকে ৫০ ভরি স্বর্ণ, নগদ ২৯ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা নিয়ে যায় ডাকাতরা। এই ঘটনায় মঞ্জুরুল বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, আসামি মুক্তা ও তার স্বামী এর আগেই ঢাকায় ফ্ল্যাট বাড়িতে ভাড়া নেয়ার নামে বাড়িতে ঢুকে ডাকাতি করার সময় ধরা পড়েছিল। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রয়েছে। খুলনায় ডাকাতির ঘটনায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে মুক্তাকে গত সোমবার দিবাগত গভীর রাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তা ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডাকাত দলের অন্য সহযোগীদের বিষয়ে তথ্য নিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ৪ দিন রিমান্ড মঞ্জুর করেছেন।
-জেডসি
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


