ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১০:৩৬:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

শ্রীদেবীকে স্মরণ করলো অস্কার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৫৬ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার

শ্রীদেবীকে স্মরণ করলো অস্কার। ৯০তম আকাডেমি অ্যায়ার্ড প্রদানকারী অনুষ্ঠানে স্মরণ করা হলো সদ্য প্রয়াত ভারতীয় এই সুপারস্টারকে। একই সঙ্গে স্মরণ করা হলো ভারতীয় অভিনেতা শশীকাপুরকেও। 

প্রথাগতভাবে সব সময়ই পুরস্কার প্রদান অনুষ্ঠানে শ্রদ্ধা জানান হয় সেই সব চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বদের যারা গত এক বছরে পরলোকে চলে গেছেন৷ ফলে ৯০তম অস্কারে উঠে আসে বলিউডের দুই তারকার নাম৷

প্রসঙ্গত ২৪ ফেব্রুয়ারি মাসে দুবাইতে হোটেলে নিজের ঘরের লাগোয়া বাথুরুমের বাথটবে ডুবে অস্বাভাবিক মৃত্যু হয় ৫৪ বছরের শ্রীদেবীর৷ অন্যদিকে গত বছর ডিসেম্বরে ৭৯ বছর বয়সে মৃত্যু হয় শশী কাপুরের৷ 

ওস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ দুজনের নাম উল্লেখ করে শ্রদ্ধা জানানোতে ইতিবাচক সাড়া মিলতে দেখা গিয়েছে এই দুই তারকার ফ্যানদের মাঝে। পাশাপাশি বেশ কিছু সেলেব্রিটির৷ তারাও টুইট করে তাদের অভিব্যক্তির কথা জানিয়েছেন৷