ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১২:০৪:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

শ্রীদেবীর শেষ কৃত্য আজ : শেষ শ্রদ্ধা জানাতে ভক্তদের ভিড়

| উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২৫ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর শেষ কৃত্য আজ বুধবার। তার আগে সকাল থেকেই প্রিয় অভিনেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেলিব্রেশন স্পোটস কমপ্লেক্সে ভিড় করছেন ভক্তরা। সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা জানাবেন মুম্বইবাসী৷ বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হবে শেষ কৃত্য৷

 

শেষ শ্রদ্ধা জানাতে অনুরাগীদের ভিড় উপচে পড়ছে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। একে একে আসছেন বলিউডের বড় থেকে ছোট সব তারকারা। গতকাল মঙ্গলবার রাতে দুবাই থেকে মুম্বইয়ে উড়িয়ে আনা হয়েছে অভিনেত্রী নিথর দেহ।

 

মঙ্গলবার রাতে মৃত্যুর বাহাত্তর ঘণ্টা পরে মুম্বইয়ে ফিরেছে শ্রীদেবীর দেহ। বিমানবন্দর থেকে দেহ নিয়ে ‌যাওয়া হয় লেখান্ডওয়ালায় তার বাংলোয়। সেখানেও বলিউডের বহু তারকার ভিড়। কাপুর পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বুধবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা অভিনেত্রীর মরদেহ রাখা হবে সেলিব্রেশন স্পোটস কমপ্লেক্সে।

 

সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা। তবে শ্রদ্ধা জানাতে গিয়ে ক্যামেরা নিয়ে ঢোকা ‌যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। সকাল নটা নাগাদ শ্রীদেবীর বাংলো থেকে মরদেহ নিয়ে ‌যাওয়া হয় সেলিব্রেশন ক্লাবে। মরদেহের সঙ্গে ছিলেন বনি কাপুরের ভাই সঞ্জয় কাপুর।

 

মহারাষ্ট্র ছাড়াও অন্ধ্র ও তামিলনাড়ু থেকে অনুরাগীরা শ্রদ্ধা জানাতে আসতে পারেন। একথা মাথায় রেখে সেলিব্রেশন ক্লাবে এলাহি পুলিসি ব্যবস্থা করা হয়েছে। বনি কাপুরের পরিবারের তরফে জানানো হয়েছে, বিকাল সাড়ে তিনটে নাগাদ শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে ভিলে পার্লের সেবা সমাজ ক্রিমেটোরিয়ামে। ময়না তদন্তের জটিলতা কাটিয়ে সংযুক্ত আরব আমিরশাহী সরকার প্রয়াত শ্রীদেবীকে তার পরিবারের সদস্যদের কাছে তুলে দেয়৷ তারপরেই বিমান রওনা হয় মুম্বইয়ের দিকে৷