শ্রীলংকায় ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু, আক্রান্ত ৪৮ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
শ্রীলংকায় চলতি বছর ডেঙ্গু ভাইরাসজনিত কারণে নারী ও শিশুসহ ৫২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪৮ হাজারের বেশি লোক। সোমবার সরকারের তথ্য বিভাগ একথা জানায়। খবর সিনহুয়ার।
এপিডেমিওলোজি ইউনিটের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাজধানী কলম্বো ডিস্ট্রিক্টে সর্বোচ্চ সংখ্যক লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এখানে ৯ হাজার ৫শ’র বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে।
কলম্বো ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী গামপাহা ডিস্ট্রিক্টের বাসিন্দাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এখানে ৫ হাজার ৪শ’ লোক এই রোগে আক্রান্ত হয়েছে। এরপর শ্রীলংকার পূর্বাঞ্চলীয় বাত্তিকালোয়া ডিস্ট্রিক্টে ৪ হাজার ৭শ’ লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে।
প্রচন্ড জ্বরের সাথে বারবার বমি, পেটে ব্যথা, মাথা ঘোরা হলে ও লাল প্রস্রাব দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এপিডিমিওলোজিস্টরা জ্বরে আক্রান্ত রোগীদের বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলেন, ‘ডেঙ্গু হেমোরহ্যাজিক ফিভার (ডিএইচএফ) প্রাণঘাতি হতে পারে।’
গত বছর শ্রীলংকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ শতাধিক লোকের মৃত্যু হয়। এছাড়া ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল।
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার











