শ্রেষ্ঠত্বের খেতাব পুনরুদ্ধার করলেন অ্যাথলেট শিরিন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ এএম, ২০ মে ২০২৬ বুধবার
নৌবাহিনীর অ্যাথলেট শিরিন আক্তার।
জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন সোমবার দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেন নৌবাহিনীর অ্যাথলেট শিরিন আক্তার। প্রতিযোগীতার শেষ দিনে এসে ২০০ মিটার স্প্রিন্টেও নিজের কারিশমা দেখালেন তিনি।
গতকাল বিকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এই ইভেন্টে খেলতে নেমে ফটোফিনিশিংয়ে সেনাবাহিনীর শরিফা খাতুনকে হারিয়ে দ্বি-মুকুট জেতেন শিরিন। ২৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে দৌঁড় শেষ করে স্বর্ণপদক জেতেন শিরিন।
ফেডারেশনের দেওয়া তথ্য মতে, ২৫.০২ সেকেন্ড সময় নিয়ে দৌঁড় শেষ করেছেন শরিফা। ৪ গুনিতক ১০০ মিটার স্প্রিন্টেও ৪৬.৯৩ সেকেন্ড সময় নিয়ে সতীর্থদের নিয়ে স্বর্ণ জেতেন শিরিন। এছাড়া ৪ গুনিতক চারশ’মিটার স্প্রিন্টে চতুর্থ স্বর্ণ জেতেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার।
অন্যদিকে বর্ষা নিক্ষেপে গত পরশু ব্যথানাশক ইনজেকশন নিয়ে তুমুল সমালোচনায় ছিলেন নৌবাহিনীর অ্যাথলেট মেহেদী হাসান। তবে একদিন পরে হলেও কাল ডোপ টেস্টে উত্তীর্ণ হয়েছেন তিনি। ফলে ৬৭.৩৫ মিটার দূরত্বে তার গড়া রেকর্ড নিজেরই থাকল।
তিন দিনের জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা শেষ হয়েছে কাল। আসরে সেরা পুরুষ অ্যাথলেট নির্বাচিত হন বিকেএসপির মো. তামিম হোসেন। তিনি এবারের আসরে লংজাম্প ইভেন্টে ৭.৫৫ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেন। সেরা নারী অ্যাথলেটের পুরস্কার পান নৌবাহিনীর স্বপ্না খাতুন। তিনি লংজাম্প ইভেন্টে ৬.২৫ মিটার দূরত্ব অতিক্রম করে ২২ বছর পর নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন।
এবারের জাতীয় অ্যাথলেটিক্সে নতুন রেকর্ড হয়েছে ৯ টি। ২১টি স্বর্ণ, ১৬টি রুপা ও ১০টি ব্রোঞ্জপদক জিতে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ১৭টি স্বর্ণ এবং ২০ করে রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ সেনাবাহিনী।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








