সংরক্ষিত নারী আসনে আ. লীগের মনোনয়ন চূড়ান্ত
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ শুক্রবার ৪১ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সভায় সর্বসম্মতিক্রমে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য ৪১ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।’
মনোনীত প্রার্থীরা হলেন- আঞ্জুম সুলতানা- কুমিল্লা, সুলতানা নাদিরা- বরগুনা, হোসনে আরা-জামালপুর, রুমানা আলী- গাজীপুর, উম্মে ফাতেমা নাজমা বেগম- ব্রাহ্মণবাড়িয়া, হাবিবা রহমান খান (শেফালি)- নেত্রকোনা, শেখ এ্যানি রহমান- পিরোজপুর, অপরাজিতা হক- টাঙ্গাইল, মোছা: শামীমা আক্তার খানম- সুনামগঞ্জ, শামসুন্নাহার ভূঁইয়া- গাজীপুর, ফজিলাতুন নেসা- মুন্সিগঞ্জ, রাবেয়া আলীম- নীলফামারী, তামান্না নুসরাত বুবলী- নরসিংদী, নার্গিস রহমান- গোপালগঞ্জ, মনিরা সুলতানা- ময়মনসিংহ, নাহিদ ইজহার খান- ঢাকা, মোছা: খালেদা খানম- ঝিনাইদহ, সৈয়দা রুবিনা মিরা- বরিশাল, ওয়াসিকা আয়েশা খান- চট্টগ্রাম, কাজী কানিজ সুলতানা- পটুয়াখালী, অ্যাডভোকেট গ্লোরিয়া আয়শা সরকার- খুলনা, সুবর্ণা মুস্তাফা- ঢাকা, জাকিয়া তাবাস্সুম- দিনাজপুর, ফরিদা খানম (সাকী) নোয়াখালী, বাসন্তী চাকমা- খাগড়াছড়ি, কানিজ ফাতেমা আহমেদ কক্সবাজার, রুশেমা বেগম- ফরিদপুর, সৈয়দা রাশিদা বেগম- কুষ্টিয়া, জোহরা আলাউদ্দিন- মৌলভিবাজার, আদিবা আনজুম মিতা- রাজশাহী, আরমা দত্ত- কুমিল্লা, শিরিনা নাহার- খুলনা, ফেরদৌসী ইসলাম জেসী- চাঁপাইনবাবগঞ্জ, পারভীন হক সিকদার- শরীয়তপুর, খাদেজা নুসরাত- রাজবাড়ী, শবনম জাহান শিলা- ঢাকা, খাদিজাতুল আনোয়ার- চট্টগ্রাম, জাকিয়া পারভীন খানম- নেত্রকোনা, মোসা: তাহমিনা বেগম- মাদারীপুর, শিরীন আহমেদ- ঢাকা ও জিন্নাতুল বাকিয়া- ঢাকা।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার




