সংরক্ষিত নারী আসন: রুমিন ফারহানার প্রার্থিতা বৈধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার সকালে মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেম।
আবুল কাসেম জানান, যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না পাওয়ায় মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। তবে তাকে এমপি হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৬ জুন পদটিতে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও একক প্রার্থী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হবেন রুমিন ফারহানা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সংরক্ষিত এ নারী আসনে মনোনয়ন ফরম জমা দেয়ার শেষদিন ছিল গতকাল সোমবার (২০ মে)। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। কিন্তু সেখানে মনোনয়ন দেয়া হয় উকিল আব্দুস সাত্তারকে। অবশেষে সংরক্ষিত নারী আসনে বিএনপির টিকিট পেলেন তিনি।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে বিএনপি একটি সংরক্ষিত নারী আসন পায়। তবে বিএনপির এমপিরা শপথ নিতে দেরি করায় এতদিন প্রাপ্য সংরক্ষিত আসনটি শূন্য ছিল।
-জেডসি
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ