সংসদের দ্বাদশ অধিবেশন শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
সংসদের দ্বাদশ অধিবেশন শুরু আজ
একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হচ্ছে। এ অধিবেশন ৩ কার্যদিবস চলতে পারে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।
৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে বলে এর মেয়াদ স্বল্পকালীন হবে। সংবিধান অনুযায়ি সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। সংসদ সচিবালয় থেকে জানানো হয় দেশে করোনা পরিস্থিতির ক্রমাবনতির ফলে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল, ৩ ও ৪ এপ্রিল এই তিন কার্যদিবস চালানোর বিষয়টি মোটামুটি ঠিক করা হয়েছে।
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এবারও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশন চলবে। ফলে এ অধিবেশনেও সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহ করতে বলা হয়েছে।
এদিকে গত ২ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শেষ হয়। গত ১৮ জানুয়ারি ওই অধিবেশন শুরু হয়। বছরের প্রথম অধিবেশন সংবিধান অনুযায়ি সে অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেন।
ওই অধিবেশনের ১২ কার্যদিবসে মোট ৬টি বিল পাস হয়। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও সে অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৪৬ টি নোটিশ পাওয়া যায়। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ৮৪ টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ২৮ টি প্রশ্নের উত্তর প্রদান করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ১,৬৮৯ টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে ৮২০ টি প্রশ্ন সম্পর্কে তারা উত্তর প্রদান করেন।
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা











