ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৯:০৬:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

সংসদ অধিবেশন বসবে ৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এ অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য সিদ্ধান্ত নেয়া হবে।

সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসতে হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসতে যাওয়া এ অধিবেশন অল্প কয়েকদিন চলতে পারে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

এর আগে সংসদের তৃতীয় ও চলতি অর্থবছরের বাজেট অধিবেশন গত ১১ জুলাই সমাপ্ত হয়।

-জেডসি